ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

Nadigram
August 16, 2025 6:41 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে হিন্দু সম্প্রদায়ের সনতান ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।এ জন্মতিথি উপলক্ষে নাম কীর্তন, শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল শাখার আহ্বায়ক দীলিপ কুমার সাহার সভাপতিত্বে মন্দিরে আলোচনা ও প্রার্থনা সভা আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ বিমল চন্দ্র সাহা, তপন চন্দ্র দাস, মলয় কুমার গোস্বামী, পল্লব রায়, বীরেন্দ্র চন্দ্র দে সরকার, বিনা সাহা, সীমা রানি সরকার, বিরজা চক্রবর্তী, অঞ্জন সাহা রায় নন্দনসহ আরও অনেকেই। সভায় উপস্থিত কৃষ্ণ ভক্তরা একটি স্থায়ী উপাসনালয় স্থাপনের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।