ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

Nadigram
July 17, 2025 7:44 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সাবেক চারবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নূরানীয়া মাদ্রাসায় একটি স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের পুত্র নান্দাইল উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য নাসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে যোহর নামাজের পর মরহুমের কবর জিয়ারত করা হয়। এরপর অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামূল হক এনাম।

স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও নান্দাইলের উন্নয়নে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির নেতা মাসুম খান, আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, জিয়াউর রহমান শাহিন, আব্দুস সালাম খোকন শিকদার, লিটন সরকার, মিজানুর রহমান ভূইয়া, ডা: আমিনুল হক ভূইয়া, যুবদল নেতা জহিরুল হক, মোবারক হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের নেতা নূরুল হক এবং ছাত্রদল নেতা হৃদয় হাসানসহ পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

সভা শেষে মরহুম খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদেরসহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, খুররম খান চৌধুরী ২০২১ সালের ১৭ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।