ঢাকাTuesday , 23 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নিখোঁজ স্কুল ছাত্রী হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার

Nadigram
January 23, 2024 8:13 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জে তিন দিন নিখোঁজ থাকা স্কুল ছাত্রী হালিমাখাতুন(৭) এর বস্তাবন্দি মরদেহ তাঁর চাচার বাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করছে পুলিশ।
২২ জানুয়ারি(সোমবার) বিকাল ৪ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যেপাড়া নিজ চাচার বাড়ির শয়নকক্ষ থেকে নিখোঁজ হালিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ হালিমা খাতুন শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়া গ্রামের চার দোকানদার হাবলু মিয়া মেয়ে। সে স্হানীয় একটি কেজি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী ছিলো।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু হালিমার চাচা আনিছার রহমান(৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তাঁর চাচিকে আটক করেছে পুলিশ।

নিখোঁজ শিশু হালিমা বাবা হাবলু মিয়া জানান, শুক্রবার জুমআর নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। বিষয়টি পুলিশক জানালে রোববার পুলিশ ও ফায়র সার্ভসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজা করেও তাঁর সন্ধান পায়নি।আজ আমার ভাই আনিছার রহমান এর শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছ।

স্হানীয়রা জানান, শিশুটির চাচা আনিছারের সঙ্গে বাবা হাবলি মিয়ার কোন দ্বন্দ্ব ছিলোনা। এমনকি গতকাল রোববার ভাতিজি হালিমাকে খোঁজার জন্য ডুবুরিদের সাথে পুকুরে নেমেছিল আনিছার।
শিবগঞ্জ থানার অফিসার।

ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমরা গতকাল ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। আজ বিকালে শিশুটির চারার বাড়ির শয়নকক্ষ তল্লাশির সময় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।