ঢাকাFriday , 23 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করার সময় র্যা ব-১২ বগুড়া সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেন

Nadigram
February 23, 2024 6:30 am
Link Copied!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে হাট বাজারের খাজনার নামে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যা ব-১২ বগুড়া।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাবেক ইউপি সদস্য বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে মাসুদ রানা (৩৮), উপজেলার কামারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মিন হামিদ (৪৫), রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাব আলী প্রামানিকের ছেলে রেজাউল করিম (৪৬) এবং মামলা দায়ের শেষে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে র্যা ব-১২ শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার ৪নং আড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানিকদিপা খোদাবন্ধবালা গ্রামের কৃষকের জমির আলু কিনে কৃষকের কাছ থেকে কিনে ট্রাক বোঝাই করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন আবু তালেব নামীয় এক ব্যবসায়ী।

পথিমধ্যে আড়িয়া বাজার স্ট্যান্ডে ওই ট্রাক আটকে আড়িয়া বাজারের খাজনা দাবি করেন ইজারাদারের কিছু লোকজন। একপর্যায়ে ওই ব্যবসায়ী র্যা ব-১২ বগুড়া অফিসে মুঠোফোনে জানালে রাত সাড়ে ৯টার দিকে র্যা ব সদস্যরা এসে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন। পরে তাদের নামে শাজাহানপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
সিপিএসসি র্যা ব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৪২ হাজার ১৫৮ টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।