ঢাকাMonday , 19 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৬৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৫

Nadigram
February 19, 2024 8:07 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় ৬৯ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

১৮ ফেব্রুয়ারি (রোববার) বিকাল সাড়ে ৩টা,থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড এর চকসূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯ বেতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই পাঁচজন মাদক ব্যবসায়ী হলো- বগুড়া সদরের কামারগাড়ী এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ রাহাত হোসেন (৪২) ও পূর্ব পালশার মৃত আবু বক্করের ছেলে মোঃ নুর আমিন (৩৪), গাবতলীর সুখানপুকুরের সাজু মিয়ার ছেলে মেঃ বিপ্লব মিয়া (২৭), একই এলাকার মৃত জবেদ আলী প্রামাণিকের ছেলে মোঃ রঞ্জু মিয়া (৩৬) ও সারিয়াকান্দির ধাপ কালতলার মৃত শহিদুলের ছেলে মোঃ সালাউদ্দিন(২৮)।
সোমবার র‍্যাবের পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া সদরের ৪ নং ওয়ার্ড এলাকায় কিছু ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র‍্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। একপর্যায়ে রোববার বিকাল সাড়ে ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা অভিযানে চকসূত্রাপুর থেকে ওই পাঁচজন কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ৬ টি মোবাইল ও সীমকার্ডসহ নগদ ১৪ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গ্রেফতারকৃত ওই পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।