শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে একটি চোরই ডিসকাভার মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে আদমদিঘী পৌর শহরের হবির মোড় নামক স্হানের পাশে অনিকা পেট্রোল পাম্পের সমানে পাকা রাস্তার উপর থেকে দুই চোরকে আটকসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান(২০) এবং একই ইউনিয়নের কাদোয়া গ্রামের মোঃ বাচ্চু মন্ডলের ছেলে মোঃ শাহজাহান হোসেন(৩৭)।
এবিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক তারেক হোসেন বলেন, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্হানেের পাশে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় চোর চক্রের দুই সদস্যকে আটকসহ চোরাইকৃত ডিসকোভার একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন চোর পালিয়ে যায়।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজোশ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ওই দুই চোরের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের পূর্বক দুপুরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদপরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

