ঢাকাSunday , 21 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

Nadigram
April 21, 2024 8:40 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর নামক স্হানে নাজমুল ইসলাম(২০) নামের এক মোটরসাইকেল চালক বাসচাপায় ঘটনা স্হলেই নিহত হয়েছে।
২১ এপ্রিল(রোববার) বেলা সোয়া ৩টার দিকে বগুড়া-জয়পুরহাট মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার গণেশপুর নামক স্হানে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং মোকামতলা বাজারের কসমেরটিস ব্যবসায়ী।
এসব তথ্য নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,মোকাকতলা থেকে বাড়ী ফেরার সময় অসাবধান্তাবশত রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের নিচে পড়ে গিয়ে ঘটনাস্হলেই মোটরসাইকেল চালক নাজমুল হোসেন মারা যান। তিনি আরও জানান,আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।