ঢাকাFriday , 3 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল

Nadigram
May 3, 2024 2:10 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ১৪ জন প্রার্থী আনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২ মে (বৃহস্পতিবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৪ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উপজেলা চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা যুব সংহতি নেতা হুসাইন শরীফ সঞ্চয় ও নারী নেত্রী মোছাঃ ফাতেমা বেগম।

ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, আব্দুল বাকী, আব্দুল্লাহেল শাফি তালুকদার, শাহ নেওয়াজ বিপুল, আরিফ প্রামানিক, গণেশ প্রসাদ কানু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন- জান্নাতি আক্তার টুম্পা, শাহানা খাতুন, ববিতা ফেরদৌসী, রুলি বিবি ও তানজিলা আক্তার পপি।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুল হান্নান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩য় ধাপে ২৯ মে তারিখে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।