তাজুল ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃব
গুড়ার শেরপর উপজেলার দড়িমুকুন্দ বধ্যভূমির পুননির্মাণ কাজ পরিদর্শন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন সহ মির্জাপুরের আয়রা আশ্রয়ন প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম । বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বধ্যভূমি, আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় আর্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও শিশুদের মেধা বিকাশ উপযোগী খেলনা বিতরণ করা হয়।শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

