ঢাকাSaturday , 10 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জের অভিরামপুর স্কুলে এমপি জিন্নাহকে সংবর্ধনা প্রদান

Nadigram
February 10, 2024 8:55 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জে অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।১০ ফেব্রুয়ারি(শনিবার) দুপুরে সংবর্ধনা প্রদান উপলক্ষে অভিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩৭-বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী,গাবতলীর দক্ষিনপাড় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাষ্টার রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, জেলা পরিষদের সদস্য শামছুন্নাহার বানু, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীনসহ অনেকে।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।