হাসান তৌফিক বেলকুচি প্রতিনিধিঃ
স্টার্ট নেটওয়ার্ক এর আর্থিক সহযোগিতায় মানব মুক্তি সংস্থার আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর এবং বড়ধুল ইউনিয়ন এবং চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে ডি আর এফ – দুর্যোগ প্রস্তুতি প্রকল্প ২০২৫ বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় ৩০ শে জুলাই বুধবার বিকালে অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এমএমএস এর প্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নের্তৃত্ববৃন্দ। কর্মশালা সঞ্চলনা করেন মো: আখতারুজ্জামান সরদার, পিএম, ইডিআরসি প্রজেক্ট। প্রকল্পের আওতায় ৪ টি কাঠের ব্রিজ, ৬ টি বন্যা আশ্রয় কেন্দ্র সংস্কার, ৩৫ টি টিউবয়েল মেরামত, ৩০ টি ল্যাটিন মেরামত, ৩ টি ড্রাম বোট/ভেলা, ৭ টি জরুরি রাস্তা মেরামত করা হয়। এছাড়াও প্রকল্প এলাকার ৬০০ জন মানুষকে দূর্যোগের প্রস্তুতি বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার বক্তব্যে বলেন দূর্যোগের উপর সরকারিভাবে বিভিন্ন কাজের পাশাপাশি এনজিও অনেক কাজ করছে। তারমধ্যে এমএমএস কর্তৃক বাস্তবায়িত কাজ সমুহ প্রসংশাযোগ্য। উপজেলা নির্বাহী অফিসার বলেন,, এমএমএস যে কাজ গুলি বাস্তবায়ন করছে সেগুলি দৃশ্যমান। তিনি দূর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য এমএমএস এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

