প্রতিবেদক, বেলকুচি
সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী কড়িতলায় ব্যক্তি মালিকানাধীন মার্কেট উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।
শনিবার (৯ আগষ্ট) দুপুরে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিশিষ্ট আইনজীবী এ্যাড. নজরুল ইসলাম, ব্যবসায়ী মজনু মিয়া, আশরাফ আলী, আব্দুস ছামাদ, জমির মালিক মোঃ নুরুজ্জামান বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, হাজী মোকসেদ আলী প্রামানিকের ৩৬ শতাংশ জায়গার ১৩ শতাংশ জমি জেলা পানি উন্নয়ন বোর্ড ১৯৮৪-৮৫ সালে রাস্তা সম্প্রসারণ এর জন্য অধিগ্রহণ করে। এরপর বাকি ২৩ শতক জায়গায় টিনের চালার মার্কেটে ২৭টি দোকানে টিন, দরজা, জানালা বিক্রির জন্য ব্যবসায়ীদের ভাড়া দেয়া হয়। হঠাৎ গত ৬ আগস্ট সকালে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান চালিয়ে মোকছেদ আলীর নিজস্ব ভূমির মার্কেট ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়।
এতে মার্কেট মালিক ও ২০টি দোকানের ব্যবসায়ীর অন্তত ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এজন্য আমাদের ক্ষতিপূরণ সহ এর সুষ্ঠ সমাধান করতে হবে। তা না হলে আমাদের পথে বসা ছাড়া আর উপায় থাকবে না। আশা করি দ্রুত আমাদের এ দাবি মেনে নেবে প্রশাসন।

