ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কেন্দুয়ায় সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান

Nadigram
October 8, 2025 5:39 pm
Link Copied!

শহীদুল আলম মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়ায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে, এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠ প্রাঙ্গনে, ,প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্নাঢ্য শোভাযাত্রা , মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা, বিদায়ী শিক্ষকদের সম্বর্ধণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে এবিসিকে কলেজ এর প্রতিষ্ঠাতা ও শরিয়তপুর জেলা সমাজসেবা এর উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম এর সভাপতিত্বে ও মাদারীপুর জর্জ কোর্টের এডভোকেট যতিন সরকার এর সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ প্রনব মঠ এর সাধারণ সম্পাদক, শ্রীমৎ স্বামী সশীতানন্দজী মহারাজ।
স্বাগত বক্তব্য রাখেন এবিসি কে সৈয়দ আবুল হোসেন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস ।

এ সময়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ,হিতেন চন্দ্র মন্ডল, সাবেক অধ্যক্ষ,রেবতী মোহন সরকার, মাদারীপুর সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ,রিনা বৈদ্য, বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচি,অত্র কলেজের সাবেক অধ্যক্ষ দীলিপ কুমার বৈদ্য, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ রায়হান কবীর প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠ শিল্পী, নকুল কুমার বিশ্বাস,নব জাগ্রত যুব সংঘের সভাপতি, বিশ্বজিৎ পুইস্তা,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র এলাকায় সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ অত্র কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।