নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে রায়গঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গোলাম হোসেন শোভন সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ ঘটিকার সময় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে, প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান হিসেবে তার প্রার্থীতা ঘোষনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ খান, যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

