ঢাকাSaturday , 10 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে রাস্তার কাজ ফেলে ঠিকাদার উধাও

Nadigram
February 10, 2024 2:01 pm
Link Copied!

সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামিণ দুই কিলোমিটার কাচা সড়ক পাকা করনের কাজ ফেলে পালালেন ভুইয়া এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। গ্রামিন সড়ক পাকাকরনের কাজের ট্রেন্ডার হয়েছিল দুই বছর আগে। তখন সেই রাস্তার কাপেটিংয়ের কাজ পায় ভুইয়া এন্টার প্রাইজ । টেন্ডারের এক বছর পরে রাস্তার কাজ শুরু করলেও,সাম্প্রতি তারা রাস্তার কাজ ফেলে সটকে পড়েছে । তবে অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলীর গাফলতির কারণে এই সড়কের কাজ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানিয়রা। ফলে দীর্ঘ সময় ধরে খানাখন্দ এই রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার সাধারণ মানুষ।

খোজ নিয়ে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরের গুরুত্বপুর্ণ গ্রামিণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ধুবিল ইউনিয়নের চকদাউদ-চুনিয়াখাড়া ১ কিলোমিটার এবং ধানগড়া ইউনিয়নের ঝাঁপড়া পালপাড়া থেকে করিলাবাড়ি পযন্ত ১ কিলোমিটার রাস্তাসহ দুই কিলোমিটার প্যাকেজের চেইন সড়ক পাকাকরণের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৫৯ লাখ টাকা। চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শেষ করার কথা ২০২৩ সালের র্মাচ মাসে।

স্থানীয়রা জানান, প্রায় আট মাস আগে এই সড়কের খানাখন্দ বা ভাঙা গর্ত গুলো মাটি দিয়ে সমতল করার পর কাজ বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত রাস্তায় যানবাহন চলাচল করার কারনে রাস্তায় ধুলো বালি ও খানাখন্দ হয়ে গেছে, এতে ওই রাস্তায় ঘটছে দূরঘটনা ।

ভুইয়া এন্টার প্রাইজের মালিক রবিউল হাসান জানান, রাস্তার কাজটি ছিল আগের,তখন সব জিনিসের দাম ছিল কম । বর্তমানে রাস্তার কাজের সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় কাজটি করতে পারছি না। তবে এই রাস্তার কাগজ পএ ঢাকায় পাঠাইছি, পাশ হলেই শুরু করবো কাজ।

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন,আমি ইতি পূর্বে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মৌখিক বা লিখিত ভাবে কাজ করার জন্য বার বার তাগিদ দিয়েছি। তখন তারা কাজটি করেনি। এই ট্রেন্ডার বাতিলের জন্য জেলা কর্মকর্তা বরাবর আবেদন করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।