ঢাকাWednesday , 20 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শাজাহানপুরে রাতের আধারে ১ একরের বেশি জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

Nadigram
December 20, 2023 10:03 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,বগুড়া শাজাহানপুর জামুন্না মৌজাধীন ২৩২ জেলএল ১৪৩৬ নং খতিয়ানের হাল দাগ- ২৩৫৮, ১০৭২, ২৩৫৯,১০৭১,১০৬৭ তে সর্বমোট ১ একর ১১ শতাংশ জমির রেকর্ডীয় মালিক বগুড়া শেরপুরের গাড়িদহ স্কুল পাড়া গায়ের বাসিন্দা মৃত সোলাইমান তিনি মৃত্যুর পর ওয়ারিশ ও পৈতৃক সূত্রে মালিক হয়েছেন তার ছেলে ইছাহাক আলী মিন্টু (৩০)তিনি উক্ত সম্পত্তি দীর্ঘ দিন হলো ভোগ দখল করে আসছে।তিনি গত কয়েক মাস আগে তার জমিতে ৬০০ টি ইউক্যালিপটাস গাছের চারা রোপন করে।এবং চলিত রবি মৌসুমে তিনি তার পুরো জমতি উন্নত জাতের সরিষা চাষ করেন।অভিযোগ সূত্র জানা যায়,একই পাড়াগায়ের বাসিন্দা মৃত মনির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৬০) মৃত সইমুদ্দিনের ছেলে আলামিন (৪০) রফিকুল ইসলামের ছেলে সাগর (২৮) এবং ভদ্র পাড়া গায়ের বাসিন্দা জমির উদ্দীন এর দুই পুত্র মোজাম্মেল হক (৪০)মজনু (৩৮) সকলে মিলে পূর্ব শত্রুতার জের ধরে ভূমি দস্যুতার উদ্দেশ্য রাতের আধারে ১ একর ১১ শতাংশ জমির ফসল  বিষাক্ত কীটনাশক  দ্বারা ধংশ করে দিয়েছে। সেই সাথে জমিতে লাগালো ৬০০ ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে।ভুক্ত ভোগী ইছাহাক আলী মিন্টু জানান,বিবাদীদের সাথে আমার দীর্ঘ দিনের বিরোধী রয়েছে । তারা শত্রু তা মূলক ভাবে আমার অপূরনীয় ক্ষতি সাধন করেছে।আমি ঘটনার স্বাক্ষী সহ শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছি।শাজাহানপুর থানা পুলিশ তদন্ত পূর্বক আইনাগুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাকে আশ্বাস দিয়েছে।

ঘটনার বিষয়ে জানতে,বিবাদীদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি।

জানতে চাইলে,শাজাহানপুর থানা পুলিশ জানান,ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে,ঘটনার সত্যতা পাওয়া গেলে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।