ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জের এমপি জিন্নাহ্ জাপার প্রেসিডিয়াম সদস্য মনোনীত

Nadigram
March 1, 2024 7:58 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠণতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্কে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করেন।

৩৭ বগুড়া-২ শিবগ্ঞ্জ আসনের এমপি জিন্নাহ্ এবিষয়ে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে এ পদে মনোনীত করেছে। দলের গঠনতন্ত্র মেনে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক আমি ভাবে পালনে সচেষ্ট থাকবো।
তিনি আরও বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাহ যেন সঠিক ভাবে পালন করতে পারি তার জন্য দলীয়প্রধান সহ সকলের সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।