ঢাকাWednesday , 3 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিয়ালকোল ইউপিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

Nadigram
April 3, 2024 7:22 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয় ।

বুধবার (৩ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী শিয়ালকোল ইউনিয়নের ৩’হাজার ৭৪’জন হতদরিদ্র, অসহায় ও দুঃস্থদের মধ্যে প্রায় ২’হাজারের অধিক ব্যক্তিদের ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।

উক্ত ভিজিএফ’ চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।

এ চাউল বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন এবং সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা।

এসময়ে বিতরণ কার্যক্রমে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক , ট্যাগ অফিসার, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের
সচিব মোঃ ওমর ফারুক তালুকদার , ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম শেখ, মোঃ আরফুল ইসলাম, মোঃ আব্দুল মুন্নাফ খন্দকার, মোঃ মুক্তার হোসেন, মোঃ হযরত আলী, এস.এম. রুহুল আমিন সজল, মোঃ মাসুদুর রহমান মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, মোছাঃ রেহানা খাতুন, মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ তারা বানু প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে ইউনিয়ন পরিষদের অন্যান্যা কর্মকর্তা-কর্মচারী,গ্রাম পুলিশগণ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীদের অনেকে উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।