তাজুল ইসলাম,আজ ২২ এপ্রিল বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন কর্তৃক শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে । প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রম্যমান কার্যক্রম হাতে নেন। তিনি বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ধান ক্ষেতে, হাটে, বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন । এ সময় সহকারী কমিশনার ভুমি রেজাউল করিম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মেম্বার ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইতিপূর্বেই সরকার জনগণকে সচেতন হওয়ার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে । স্কুল কলেজ এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। মানুষকে সচেতন করতে নানা রকম লিফলেট বিলি করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, প্রাণী সম্পদ বিভাগ , মৎস অধিদপ্তর ও অন্যান্য সংস্থা। এ সকল কাজের বাইরে এসেও উপজেলা প্রশাসনের এই পানির বোতল বিতরণ, ধানকাটা মাঠের শ্রমআইকের খোজখবর নেয়া ও গাছের চারা বিতরন করায় এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে । উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী জানান উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় দুইশত পানির বোতল ও দুইশত গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন , সরকারি ভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়।

