ঢাকাMonday , 22 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঠান্ডা পানি ও চারা গাছ বিতারণ

Nadigram
April 22, 2024 4:41 pm
Link Copied!

তাজুল ইসলাম,আজ ২২ এপ্রিল বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন কর্তৃক শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে । প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রম্যমান কার্যক্রম হাতে নেন। তিনি বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ধান ক্ষেতে, হাটে, বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন । এ সময় সহকারী কমিশনার ভুমি রেজাউল করিম  ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মেম্বার ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইতিপূর্বেই সরকার জনগণকে সচেতন হওয়ার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে । স্কুল কলেজ এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। মানুষকে সচেতন করতে নানা রকম লিফলেট বিলি করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, প্রাণী সম্পদ বিভাগ , মৎস অধিদপ্তর ও অন্যান্য সংস্থা। এ সকল কাজের বাইরে এসেও উপজেলা প্রশাসনের এই পানির বোতল বিতরণ, ধানকাটা মাঠের শ্রমআইকের খোজখবর নেয়া ও গাছের চারা বিতরন করায় এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে । উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী জানান উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় দুইশত পানির বোতল ও দুইশত গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন , সরকারি ভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।