ঢাকাFriday , 16 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় নিখোঁজ সানজিদার লাশ উদ্ধার

Nadigram
February 16, 2024 8:02 am
Link Copied!

এইচ এম ফারুক,চলনবিল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামে নানার বাড়ি থেকে গত ৬দিন আগে নিখোঁজ হয়েছে পার্শ্ববতী আমশাড়া গ্রামের শাহীন রেজার মেয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী সানজিদা খাতুন (৯)। বাবা – মায়ের বিচ্ছেদ হওয়ার কারণে সানজিদা নানার বাড়িতে বেড়ে ওঠে। প্রতিদিনের ন্যায় গত শনিবার সানজিদা নানার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। সানজিদাকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে সানজিদার নানা জহুরুল ইসলাম সলঙ্গা থানায় জিডি করেন। জিডির ভিত্তিতে সন্দেহজনক জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশের চৌকস টিম নিখোঁজ সানজিদার সৎ বাবা অলিদহ গ্রামের মৃত নুরুল ইসলাম সরকারের ছেলে শরিফুল ইসলাম (৩৫) কে আটক করে তার দেয়া তথ্য অনুসারে সহযোগী একই গ্রামের আবু হানিফ শেখের ছেলে দর্জি আসমত আলী (৪০) কে আটক করে। উভয়ের উপস্থিতিতে আজ সকাল ৮.৩০ টায় শরিফুল এর বাড়ির পশ্চিম পাশে ধান ক্ষেত থেকে নিখোঁজ নিহত সানজিদার লাশ উদ্ধার করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি এনামূল হক জানান, শরিফুল সানজিদাকে অপহরণের পর গলা টিপে হত্যা করে লাশ নিশ্চিহ্ন করার জন্য ধান ক্ষেতে পুঁতে রাখে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ হত্যা ঘটনায় তদন্ত কাজ এখনো অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।