ঢাকাFriday , 3 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সান্তাহারে পথচারীদের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ

Nadigram
May 3, 2024 1:58 pm
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: তীব্র গরমে ও তাপপ্রবাহে বগুড়ার আদমদীঘির সান্তাহারে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সান্তাহার গোল চত্বরে সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক পথচারীদের মধ্যে এই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুর হাসান মুন্না, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম আকতার ও যুবলীগ নেতা সোহাগ চৌধুরী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।