ঢাকাSaturday , 9 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৬

Nadigram
August 9, 2025 7:18 pm
Link Copied!

মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে বাস ও সিএনজির সংঘর্ষে ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ছয় জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজি ও রিক্সা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
পরে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।