ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি বসত-ঘর পুড়ে ছাই

Nadigram
August 7, 2025 5:43 pm
Link Copied!

মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসত-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৭ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা মৃত সাহার আলীর পুত্র আব্দুল হামিদ ও আব্দুর রাজ্জাকের টিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৪টি টিনের ঘর পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আগুন নির্বাপণ করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আগুন নির্বাপণ করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও দুই পরিবারের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপন করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।