ঢাকাSaturday , 2 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ‘জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

Nadigram
August 2, 2025 12:07 pm
Link Copied!

মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ শুক্রবার (দুপুর ১২টা), সিরাজগঞ্জের মাছুমপুরে জেলা বিএনপির আয়োজনে ‘জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই স্তম্ভটি ২০২৪ সালের ৪ আগস্টের ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত হয়েছে। সেদিন উত্তাল আন্দোলনের প্রেক্ষাপটে, সিরাজগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে যুবদলের সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রঞ্জুকে।

রঞ্জুর আত্মত্যাগ স্মরণে নির্মিত এ স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়ের জন্য লড়াইয়ের প্রেরণা জোগাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।