ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৫২’কেজি গাঁজা ও ট্রাকসহ আটক-২

Nadigram
March 1, 2024 8:02 am
Link Copied!

মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকা থেকে ৫২’কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে(র‌্যাব-১২)।
আটককৃতরা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন হারুয়াবাড়ি গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র আশরাফ আলী(৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন উলোবাড়িয়া গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের পুত্র উজ্জল হোসেন(৩৩)।

সূত্রে জানা যায়,সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম,পিপিএম, এর দিকনির্দেশনায় বুধবার (২৮’ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২’কেজি গাঁজাসহ ২’জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ০২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।