ঢাকাThursday , 28 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

Nadigram
November 28, 2024 8:19 pm
Link Copied!

 

স্টাফরিপোর্টারঃ

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ২৭ নভেম্বর ২০২৪ বুধবার সন্ধ্যা ০৭.০৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘পাকশী রেলওয়ে জেলাধীন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে আসন নং- ঝঃ ৮৯” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ১৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের (ডাক: মহিশালবাড়ী) ইন্তাজ আলীর ছেলে মোঃ সজল ইসলাম (২০),

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।