ঢাকাTuesday , 5 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সেননগরে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

Nadigram
August 5, 2025 11:21 pm
Link Copied!

হাসান তৌফিক, বেলকুচি প্রতিনিধিঃ

৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় সেননগর স্কুল মাঠ বেলকুচি, সিরাজগঞ্জে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসের প্রথম আনুষ্ঠানিক উদযাপন। ২০২৪ সালের ৩৬ জুলাই (পাঁচ আগস্ট) সংঘটিত গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত এই গণসমাবেশ ও শোভাযাত্রা এক ভিন্ন মাত্রা যোগ করে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, জেলা নায়েবে আমির ও জননেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার অধিকার আদায়ের গৌরবময় এক অধ্যায়। আজকের দিনটি শুধু স্মরণ করার জন্য নয়, বরং নতুন প্রজন্মকে সচেতন করার জন্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেতা আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা শাখার অন্যতম সংগঠক।

গণসমাবেশ উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা সেননগর স্কুল মাঠ থেকে শুরু হয়ে বেলকুচি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে, যা পুরো এলাকা জুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

গণসমাবেশ শেষে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্থানীয় ইসলামিক শিল্পীগোষ্ঠী। পরিবেশিত হয় ইসলামিক সংগীত ও ধর্মীয় আলোচনা। সাংস্কৃতিক আয়োজনে উঠে আসে ইসলামী ঐতিহ্য, সমাজের সমস্যা ও সমাধানমূলক বার্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।