মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে কাজিপুরে সরকারি বিধান না মেনে চিকিৎসা কার্য্য পরিচালনা করায় অর্থদ- গুনতে হয়েছে দি যমুনা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার কে। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওই ডায়াগনষ্টিক সেন্টারটিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি। এ সময় সিটিজেল চার্টারে ভূল তথ্য সংযোজন ও নিয়ম বহির্ভূত ভাবে হরমোন টেষ্ট চালু রাখার দায়ে ত্রিশ হাজার টাকা অর্থদ- প্রদান করেন আদালত। এ সময় উপস্থিত কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল জানান, ইতিপূর্বেও ঔ প্রতিষ্ঠানটিকে সর্তক করা হয়েছিল । আজকেও অর্থদ- করে সর্তক করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

