ঢাকাSunday , 31 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজীপুরে ৪১০ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

Nadigram
March 31, 2024 8:59 am
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজীপুরে ৪১০ লিটার দেশীয় চোলাই মদসহ তারা খাতুন ( ৫২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) রাত ১১,টার,দিকে কাজীপুর উপজেলার সোনামুখী পূর্বপাড়া এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী সোনামুখী পূর্বপাড়া এলাকার আফসার আলীর স্ত্রী।

শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে কাজীপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ তিনি বলেন,গোপন সংবাদে ভিত্তিতে খবর পাওয়া যায় সোনামুখী পূর্বপাড়া গ্রামের আফছার আলীর বাড়িতে বিপুল পরিমাণে মদসহ মদ তৈরির সরঞ্জাম রয়েছে। পরে অভিযান চালিয়ে ৪১০ লিটার চোলাই মদসহ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরও বলেন,গ্রেফতার নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।