ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচিতে বিজয় র‍্যালি

Nadigram
August 7, 2025 8:32 pm
Link Copied!

হাসান তৌফিক, বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় বেলকুচি আলহাজ্ব সিদ্দিক হাই স্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠ হয়ে হাজী জামাল উদ্দিন বাড়ির সামনে অবস্থিত স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।