আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ, ৫ আগস্ট (বুধবার):
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এক আনন্দ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ (আসন-২) এর সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেনঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও মিছিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

