আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:
গত ০৯-০৪ ২০২৪ ইং রোজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা চন্দনগাতী গ্রামে তারুণ্যের শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রিপন মাহমুদ, সভাপতি তারুণ্যের শক্তি ফাউন্ডেশন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমির , সিরাজগঞ্জ জেলা মজলিসে সূরা সদস্য ও কর্ম পরিষদ সদস্য)
ইফতার মাহফিলে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম সোহেল বলেন ২০২০ সালে এই সংগঠন গঠিত হয়, প্রতি বছর বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, এই বছর ও প্রায় ৪৫ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বিভিন্ন দেশের প্রবাসী সহ এলাকার সচ্ছল মানুষদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এই সংগঠন পরিচালিত করে আসছেন আপনারা। এই সংগঠনের সভাপতি সহ সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করুন।
ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রশিদ শামীম(সহ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতী ইসলামী বেলকুচি উপজেলা শাখা ও সাবেক ইউপি চেয়ারম্যান ৫ নং ধুকুরিয়াবেড়া ইউপি পরিষদ)এম এ মোনায়েম সরকার (সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং ওয়ার্ড বেলকুচি পৌরসভা) মোঃ আরদোশ, মোঃ ইসমাইল হোসেন মাস্টারসহ আরো অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ ও অসহায় হতদরিদ্র মানুষ।

