ঢাকাSaturday , 22 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে শহীদ পরিবারকে জামায়াতের নগদ অর্থ প্রদান

Nadigram
March 22, 2025 9:21 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পাচঁ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শহীদ পরিবারে মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। শুক্রবার (২১ মার্চ) নান্দাইল উপজেলার হেমগঞ্জ ঝালুয়া বাজার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত উপজেলার ৫জন শহিদ পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বেও সংগঠনটি শহীদ পরিবারের সদস্যদের খোজঁখবর সহ খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছিলেন। নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক মাও. নুরুল আমীনের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম প্রমুখ।

নগদ অর্থ বিতরণকালে নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিন বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্ত ও প্রাণের বিনিময়েই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশ রক্ষা পেয়েছে, রক্ষা পেয়েছে বাংলাদেশের জনসাধারন। কিন্তু এখনও একটি রাজনৈতিক ডিলারশীপ ও ফ্যাসিস্ট এর দোসররা আওয়ামীলীগকে আবারো বাংলাদেশে আনার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শহীদদের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদদের অনুপ্রেরণা নিয়েই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, ইনশাল্লাহ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান ফকির, মাহবুব আলম সহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যগণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।