ঢাকাTuesday , 6 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে হতদরিদ্রের মাঝে টিন ও চেক বিতরণ

Nadigram
February 6, 2024 8:12 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলাম:

ময়মনসিংহের নান্দাইলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ এবং হতদরিদ্র পরিবারের মাঝে ৬ জানুয়ারি মঙ্গলবার টিন ও চেক বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের টিন ও চেক বিতরণ
অনুষ্ঠানে ৮২টি দুস্থ পরিবারের মাঝে মোট ১৬৪ বান্ডেল ঢেউটিন ও ৫ হাজার করে মোট ৪ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সোমবার দুপুর ১.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় এই ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ সময় তালিকা ভুক্ত ৮২ জন সুবিধাভোগী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের চেক ও ঢেউটিন বুঝে নেয়।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের চেক ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরুণ কৃষ্ণ পাল, নান্দাইল উপজেলার প্রকল্প অফিসার আহসান উল্লাহ, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, আচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।