ঢাকাSaturday , 15 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ৪’র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ঈদ সামগ্রী বিতরণ

Nadigram
June 15, 2024 7:57 pm
Link Copied!

মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়ায় সিরাজগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,১৪’দলের সমন্বয়ক,সাবেক মন্ত্রী,প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৪’র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩’জুন)বিকেলে মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যান ফাউন্ডেশনের আয়োজনে স্মরণ সভা ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম।এসময়ে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক ইউসুফ আলী,ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ রতনকান্দি,বাগবাটি,ছোনগাছা,বহুলী, মেছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ সহস্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।