ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না- শামসুল ইসলাম শামস সুর্য্য

Nadigram
August 6, 2025 9:43 am
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক বিগ্রেডিয়ার ড. একে.এম শামসুল ইসলাম শামস সূর্য্য বলেন, ফ্যাসিবাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জুলাই অভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে লাঠিয়াবাড়ি খেলা সহ একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি সাবেক বিগ্রেডিয়ার ড. একে.এম শামসুল ইসলাম শামস সূর্য্য আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় অর্জিত হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি ১৯৭১ সালে যা স্বীকৃত, ৯০ এ গণঅভ্যূত্থান ঘটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈচার পতনের, এটাও সত্যি। ২০২৪ সালে আগস্টে ছাত্র-জনতার যে অভ্যূত্থান, সেই অভ্যূত্থান হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। সেজন্য আপনাদেরকে দলের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে স্বাধীনতা অর্জন করেছি রক্ত ও ত্যাগের বিনিময়ে, এটাকে কোন একটা গোষ্ঠী কুক্রীগত করতে চায়। কিন্তু সেটা আমরা হতে দেবো না। এখানে কিন্তু শেষ না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এক ফ্যাসিবাদকে আমরা দেশ থেকে বিড়ারিত করেছি। তবে আরেক অদৃশ্য ফ্যাসিবাদ তিলে তিলে শক্তিশালী হচ্ছে। যারা এজিদের অনুসারী এবং ধর্ম নিয়ে ব্যবসা করে। তাই সকল ষড়যন্ত্র থেকে সাবধান থাকবেন। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের শান্তি বজায় রাখতে আগামী নির্বাচনে বিএনপি’কে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উক্ত র‌্যালী ও সমাবেশে উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, বাবু পল্লব রায়, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস সহ ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারন জনগণ স্বত:স্ফূর্তভাবে বিজয় র‌্যালীতে অংশ গ্রহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।