ঢাকাTuesday , 16 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাবের অভিঢ়ানে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২

Nadigram
April 16, 2024 8:53 pm
Link Copied!

শাহজাহান আলীঃস্টাফ রিপোর্টার,

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে, রংপুর হতে পাবনাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড ১৪-১৮৪৯) অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।
১৬ এপ্রিল(মঙ্গলবার) ভোর পৌনে ৭ টার দিকে বগুড়া সদর থানার মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷
এসময় তাদের কাছে থেকে বিশেষ কায়দায় রাখা ২২ কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব সিন্দুনা এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ নজরুল ইসলাম খান (৩০) এবং ডিমলা থানার ছোটখাতা এলাকার মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)।

র‍্যাব-১২ বগুড়ার পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড সহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।