ঢাকাTuesday , 23 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতা মামলার পালাতক আাসামি গ্রেফতার

Nadigram
January 23, 2024 8:15 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় নাশকতা মামলার পালাতক আসামি সাজু মিয়া(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।২২ জানুয়ারি(সোমবার) দুপুর আড়াউটার দিকে বগুড়া সদরের বনানী এলাকায় অভিযান পরিচালনা করে সাজু মিয়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নাশকতা মামলার আসামি সাজু মিয়া বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন ফুলদিঘী এলাকার আবুল হোসেন এর ছেলে। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে গত বছরের ১৫’ নভেম্বর অবরোধ চলাকালে শাজাহানপুরের বনানী বাইপাসে দলবদ্ধ হয়ে নাশাকতা করার অভিযোগ মামলা হয় সাজু নামের ওই ব্যক্তির বিরুদ্ধে।র‍্যাব -১২ বগুড়া’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলস হয়, নাশকতা মামলার আসামি সাজু মিয়া গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি সাজু মিয়া বগুড়া সদরের কলোনী এলাকার অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন,নাশকতা মামলার আসামি সাজুকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।