ঢাকাSunday , 21 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী মামুন গ্রেফতার

Nadigram
April 21, 2024 8:39 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার সোনাতলা হরিয়াকান্দি মধ্যপাড়ার সরোয়ারর্দীর ছেলে অটোরিক্সা চালক মোঃ সাইদুল ইসলাম(৩৫) হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পালাতক আসামি মোঃ মামুনকে ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ এপ্রিল(শুক্রবার) সন্ধ্যা সাড়ে,৭ টার দিকে সাইদুল ইসলাম হ্ত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পালাতক আসামি মোঃসুৃমকে ঢাকার গাবতলী বাস ট্যান্ড এলাকার অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এসব তথ্য পুলিশ এক প্রেস রিলিজে নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আসামি মামুন বগুড়া সদর উপজেলার ফুলবাড় কারগরপাড়াব মোঃ আলম এর ছেলে,বর্তমান ঠিকানা সাং শোলাগাড়ী, ফুলবাড়ী মধ্যপাড়া (জৈনক হাবিবর রহমান এর বাসার ভাড়াটিয়া। এসব তথ্য
বগুড়া সদর থানায়র ওসি সাইহান ওলিউল্লাহ এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন।

প্রেস রিলিজে বলা হয়, বগুড়ার সোনাতলা উপজেলায়র হরিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের
সরোয়ার্দীর ছেলে সাইদুল ইসলাম বগুড়া শহরের ফুলবাড়ী মাটির মসজিদ সংলগ্ন জনৈক শহিদুল ইসলমের ভাড়া বাড়িতে থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৯ এপ্রিল ২০১৮ ইং তারিখ সাইদুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত সাইদুল ইসলামের ছোট ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং-৪৫ তাং-১০/০৪/২০১৮ ইং জিআর-৪২৬/১৮ (সদর), ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। অভিযোগপত্র দাখিলের পর মামলাটি দীর্ঘ শুনানি শেষে ফেব্রুয়ারী/২০২৪ সালে বিজ্ঞ আদালত আসামি মোঃ মামুনকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।
উক্ত মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামীর নামীয় সাজা গ্রেফতারী পরোয়ানাটি বগুড়া সদর থানায় প্রাপ্তিরপর জেলার সুযোগ্য পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ শরাফত ইসলাম ও বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর সার্বিক তত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাকির আল আহসান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোঃ মামুনকে গ্রেফতার করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি মোং মামুনকে আজ শনিবার দুপুরের পর সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।