শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে মাদক বিক্রির সময় শ্রী সুমন ভৌমিক(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলাধীন গোপালপুর গ্রামে বাবলু সরকারের চাতালে পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিলসহ শ্রী সুমন ভৌমিককে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শ্রী সুমন ভৌমিক বগুড়ার কাহালু উপজেলার প্রদাবপুর গ্রামের শ্রী সুশীল ভৌমিক এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত সুমন ভৌমিক দীর্ঘ দিন ধরেই শেরপুর উপজেলাসহ আশেপাশে উপজেলায় মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,শ্রী সুমন ভৌমিক নামে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য গোপালপুর গ্রামে বাবলু সরকারের চাতালে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই সাইফ আহমেদ, এএসআই আল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই খানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরিশেষে পরিশেষে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এঘটনায় আটককৃত সুমন ভৌমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ত্ততি চলছে।

