ঢাকাSunday , 11 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা কারাগার থেকে ধর্যণ মামলার আসামি ইকবালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nadigram
February 11, 2024 7:48 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলা কারাগার থেকে ধর্ষণ মামলার আসামি ইকবাল হোসেন এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি(রবিবার বেলা তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের
উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের নাম ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার(১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে বগুড়া জেলা কারা অভ্যন্তরে ওয়াশ রুমে গলায় লুঙ্গি প্যাঁচানো ধর্ষণ মামলার আসামি ইকবেলের মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন,বগুড়ার সোনাতলা থানায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ অভিযোগের মামালায় ইকবাল হোসেন গ্রেফতার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে জেলা কারাগারে বন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় শনিবার বিকালে ওয়াশ রুম থেকে ইকবালকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আনোয়ার হোসেন আরও বলেন,রবিবার বিকাল ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল,মাহমুদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আলামত থেকে প্রসথমিকভাবে মনে হচ্ছে ইকবাল হোসেন আত্মহত্যা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।