ঢাকাMonday , 29 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচি মডেল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল- মামুনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি হাজী মোঃ হাফিজুর রহমান

Nadigram
April 29, 2024 8:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নানা জল্পনা কল্পনার পরে পুনরায় বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমানকে বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।দায়িত্ব গ্রহণ করে সভাপতি হাজী মোঃ হাফিজুর রহমান শুভেচ্ছা বিনিময় করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আল মামুন সাহেব এবং শিক্ষক কর্মচারীদের সাথে।

এ সময় সভাপতি পদ ফিরে পাওয়া নিয়ে প্রশ্ন করলে। বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পাওয়া বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান বলেন, শিক্ষা সনদসংক্রান্ত জটিলতার কারণে পৌর মেয়েরকে সভাপতির পদ থেকে সরিয়ে আমাকে দায়িত্ব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু মেয়র তথ্য গোপন করে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পরে বিষয়টি জানার পর মেয়রের জাল সনদের কাগজপত্র সহ সুপ্রিম কোর্টে আপিল করি আমি। শুনানি শেষে বিচারক হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এবং আমাকে গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে বেলকুচি মডেল কলেজের অধ্যক্ষ (তৎকালীন সহকারী অধ্যাপক) মো. আল মামুন বলেন, বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি সাজ্জাদুল হক রেজার বিবিএ ও এমবিএর সনদে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। বিষয়টি জানার পর আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানাই। এরই পরিপ্রেক্ষিতে তাঁর সনদ যাচাই-বাছাই করে অবৈধ ঘোষণা করা হয়। পরে তাঁকে গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে বেলকুচি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমানকে দায়িত্ব দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।