ঢাকাWednesday , 17 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া’য় ১ দিনে আরো ২৩ জন বাংলাদেশী গ্রেফতার

Nadigram
April 17, 2024 9:38 pm
Link Copied!

মির্জা ফয়সাল মাহীর প্রতিবেদক:

মালয়েশিয়ায় আরও ২৩ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও ইমিগ্রেশন বিভাগ একই সময়ে তিন বিদেশিকে গ্রেপ্তার করেছে। জোহর বাহরুতের অপস সাবু নামের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বাহারুদ্দীন বিন তাহির বলেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার দিনগত গভীর রাতে ১৫টি এলাকায় বৈধ পাস/পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছেন বলে তথ্য পায়। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই এমন ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।