ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

যৌথবাহিনীর অভিযানে বগুড়ায় অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

Nadigram
October 17, 2024 8:46 pm
Link Copied!

মো সাদিকুর রহমান জেলা প্রতিনিধি (বগুড়া)

শাজাহানপুর (বগুড়ায়) সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক কে গ্রেপ্তার করা হয়েছে।

ইমদাদুল হক,,, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের আশরাফ আলী ছেলে। সে প্রাণ কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টায় এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

আ’লীগ নেতা ইমদাদ এর বাড়ি থেকে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র চারটি বড় হাসুয়া, একটি ছোরা, পাঁচটি ককটেল, একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি পিস্তলের গুলি ও একটি চায়না গুলির খোসা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন , আ’লীগ নেতা ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।