ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হল বিশ্ব চক্ষু দিবস ২০২৫

Nadigram
October 9, 2025 6:18 pm
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি :

বৃহস্পতিবার ৯ অক্টোবর রাজৈরে অনুষ্ঠিত হলো বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্রান্ডের পূর্বপাশে ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব চক্ষু দিবস। প্রথমে হাসপাতাল চত্ত্বরে আয়োজন করা হয় বর্ণাট্য র‍্যালী ও হাসপাতাল মিটিং রুমে অনুষ্ঠিত হয় বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনা সভা।
ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের এডমিন পলাশ চন্দ্র শীল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব ডা. শামিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুজ্জামান মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের কর্মচারী বৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার কর্মিবৃন্দ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।