(ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান)
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে “গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় উপজেলার ব্র্যাক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদঃ) মোঃ রকিবুল হাসান। তিনি তার বক্তব্যে কিশোরীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং পড়াশোনা বন্ধ না করে অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি তিনি সফলতার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে কিশোরীদের অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ প্রধান। তিনি তার বক্তব্যে কিশোরীদের এলাকাভিত্তিক গ্রুপ গঠন করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন।
- অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপা রানী দাস, জেলা ব্যবস্থাপক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, রাণীশংকৈল, ঠাকুরগাঁও। সার্বিক সহযোগিতা করেন মোছাঃ শাপলা আক্তার, অফিসার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং এমি রানী রায়, সিও, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

