ঢাকাFriday , 2 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে দাদপুর সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

Nadigram
February 2, 2024 2:22 pm
Link Copied!

সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আব্দুল বাড়ীকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আকতার হোসেনের পরিচালনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে । প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, বেগনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজনু,দাদপুর জি আর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুরুল ইসলাম, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, নয়াদিগন্তের রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, নলকা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল ইসলামসহ অএ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিবেশন করেন, মৌলভী শিক্ষক হাফেজ মাওলানা আবুল হাসেম।উল্লেখ্য,এ বছর উক্ত বিদ্যালয় হতে মোট ৮৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।