ঢাকাSaturday , 15 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

Nadigram
February 15, 2025 12:30 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিনিধি, সিরাজগঞ্জ সদর:

কাভার্ড ভ্যানে অভিনব উপায়ে মাদক পরিবহনের সময় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর একটি বিশেষ দল। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঐ কাভার্ড ভ্যানটি সহ মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।অভিযানে গ্রেফতারকৃতরা হলেনঃ মোঃ লিটন ইসলাম (২৮) এবং মোঃ ফরমান হোসেন (৪০)।র‍্যাব-১২ এর প্রেস ব্রিফিংয়ে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত অনুমানিক ১০টার দিকে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অন্তর্গত সায়দাবাদ গোলচত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাভার্ড ভ্যানের মাধ্যমে গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।