মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকা থেকে ৫২’কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে(র্যাব-১২)।
আটককৃতরা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন হারুয়াবাড়ি গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র আশরাফ আলী(৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন উলোবাড়িয়া গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের পুত্র উজ্জল হোসেন(৩৩)।
সূত্রে জানা যায়,সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম,পিপিএম, এর দিকনির্দেশনায় বুধবার (২৮’ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২’কেজি গাঁজাসহ ২’জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ০২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

